বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনাকে সমতায় ফেরালেন এনজো ফার্নান্দেজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ০২:৫৩ এএম
ছবি: সংগৃহীত
expand

ম্যাচজুড়ে একের পর এক আক্রমণ চালিয়ে অবশেষে কাঙ্ক্ষিত গোলের দেখা পেল আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে দুর্দান্ত এক গোল করে দলকে সমতায় ফেরান মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ।

ইংল্যান্ডের লিডে পিছিয়ে পড়ার পর আক্রমণের তীব্রতা বাড়ায় আলবিসেলেস্তেরা। ধারাবাহিক চাপের মুখে ইংল্যান্ডের রক্ষণভাগকে ভেঙে গোল আদায় করে নেয় লিওনেল স্কালোনির শিষ্যরা।

সেই আক্রমণের ফল হিসেবে গোল করেন এনজো ফার্নান্দেজ। তাঁর গোলে ম্যাচে ১-১ সমতা ফেরে এবং নতুন করে জমে ওঠে বিশ্বকাপের এই সেমিফাইনাল।

সমতায় ফেরার পর আর্জেন্টিনা জয়সূচক গোলের খোঁজে আক্রমণের ধার আরও বাড়িয়েছে, অন্যদিকে ইংল্যান্ডও পাল্টা আক্রমণে ফের লিড নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank