বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনার একাদশে চমক, তিন পরিবর্তন ইংল্যান্ডের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ১২:২৩ এএম
ছবি: সংগৃহীত
expand

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ফাইনালে স্পেনের প্রতিপক্ষ নির্ধারণের লড়াইয়ের আগে দুই দলই একাদশে এনেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। বিশেষ করে রদ্রিগো ডি পলকে বেঞ্চে রেখে জুলিয়ানো সিমিওনেকে শুরুর একাদশে রাখার সিদ্ধান্ত চমক হিসেবে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ১টায় আটলান্টা স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। এর আগে দুই দলের কোচ তাদের শুরুর একাদশ ঘোষণা করেছেন।

আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে হারানো দলে মাত্র একটি পরিবর্তন এনেছেন। অভিজ্ঞ মিডফিল্ডার রদ্রিগো ডি পলের জায়গায় ডানপ্রান্তে সুযোগ পেয়েছেন জুলিয়ানো সিমিওনে। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি ইঙ্গিত দিয়েছিলেন, প্রতিপক্ষের ধরন বিবেচনায় রেখে একাদশে পরিবর্তন আনা হতে পারে।

প্রথমে ধারণা করা হয়েছিল নিকোলাস গনসালেস একাদশে ফিরবেন। তবে শেষ পর্যন্ত দিয়েগো সিমিওনের ছেলে জুলিয়ানো সিমিওনের ওপরই আস্থা রেখেছেন স্কালোনি। চলতি বিশ্বকাপে এটি হবে তার দ্বিতীয় ম্যাচ শুরুর একাদশে। এর আগে জর্ডানের বিপক্ষে শুরু থেকেই খেলেছিলেন তিনি।

অন্যদিকে ইংল্যান্ড কোচ থমাস টুখেল একাদশে এনেছেন তিনটি পরিবর্তন। ননি মাদুয়েকের জায়গায় আক্রমণভাগে খেলবেন মরগান রজার্স। রাইট-ব্যাকে ফিরেছেন রিস জেমস, আর বাম-ব্যাকে সুযোগ পেয়েছেন জেড স্পেন্স।

কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে অসুস্থ হয়ে মাঠ ছাড়লেও সেমিফাইনালের আগে পুরোপুরি সুস্থ হয়ে ফিরেছেন ডেকলান রাইস। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে টুখেল জানিয়েছেন, ‘সবাই ফিট এবং প্রস্তুত।’

তবে ইংল্যান্ডের জন্য দুঃসংবাদও রয়েছে। কবজির অস্ত্রোপচারের কারণে পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন জর্ডান হেন্ডারসন। আর লাল কার্ডের নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে খেলতে পারছেন না জারেল কোয়ানসা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank