সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠান রাঙাবেন যারা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০১:৪৮ এএম
বামে লরা পাউসিনি, মাঝে টম ক্রুজ, ডানে নিকোল শেরজিঙ্গার
expand
বামে লরা পাউসিনি, মাঝে টম ক্রুজ, ডানে নিকোল শেরজিঙ্গার

ইতিহাসের সবচেয়ে বড় ফিফা বিশ্বকাপ ২০২৬-এর মহাযজ্ঞ শেষ হতে চলেছে। জমকালো উদ্বোধন ও তারকাদের ভিড়ে শুরু হওয়া এবারের বিশ্বকাপের সমাপ্তিও হবে বর্ণাঢ্য আয়োজনে।

আগামী ২০ জুলাই নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ৪৮ দলের এই ঐতিহাসিক আসরের। এবারের সমাপনী অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ থাকছেন হলিউড সুপারস্টার টম ক্রুজ।

ফিফা জানিয়েছে, তিন আয়োজক দেশ ও ১৬টি স্বাগতিক শহরে ৪৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত টুর্নামেন্টের সমাপ্তি উদযাপনেই আয়োজন করা হয়েছে এই বর্ণাঢ্য অনুষ্ঠান। ম্যাচ শুরুর আগে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে পারফর্ম করবেন হলিউড তারকা টম ক্রুজসহ এক ঝাঁক তারকা।

সংগীত পরিবেশন করবেন বিশ্বখ্যাত ইতালীয় শিল্পী লরা পাউসিনি, পপ তারকা নিকোল শেরজিঙ্গার এবং ব্রিটিশ গায়ক রবি উইলিয়ামস। এছাড়া তরুণ দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবেন জনপ্রিয় মার্কিন ইউটিউবার ও স্ট্রিমার আইশোস্পিড। ফিফার অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর চিফ অপারেটিং অফিসার হাইমো শিরগি জানান, কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে আয়োজিত এই বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের চেতনাকেই সমাপনী আয়োজন ধারণ করবে।

তার ভাষায়, সংগীত, সংস্কৃতি ও ফুটবলের সমন্বয়ে এই অনুষ্ঠান বিশ্বকাপের পরিসমাপ্তিকে স্মরণীয় করে তুলবে। এর পরপরই শুরু হবে বহুল প্রতীক্ষিত ফাইনাল, যেখানে নির্ধারিত হবে নতুন বিশ্বচ্যাম্পিয়ন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন