সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পেনাল্টি গোলে স্পেনের লিড

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০১:৩১ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ডালাসে স্পেন ও ফ্রান্সের মধ্যকার প্রথম সেমিফাইনাল শুরু থেকেই ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুই দল। মাঝমাঠের লড়াইয়ে কেউ কাউকে ছাড় না দেওয়ায় প্রথম ১৫ মিনিটেই জমে ওঠে ম্যাচ।

যেকোনো মুহূর্তে গোল হতে পারে, এমন উত্তেজনার মধ্যেই আসে ম্যাচের প্রথম বড় সুযোগ। ২০ মিনিটের মাথায় ফ্রান্সের বক্সের ভেতর লামিন ইয়ামাল ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক নিতে এসে কোনো ভুল করেননি মিকেল ওইয়ারসাবাল। ২২ মিনিটে তার নেওয়া নিখুঁত শটে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্পেন।

প্রথম গোল হজমের পর সমতায় ফেরার লক্ষ্য নিয়ে আক্রমণের গতি বাড়ানোর চেষ্টা করছে ফ্রান্স। অন্যদিকে, লিড ধরে রেখে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে চাইছে স্পেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন