বুধবার
১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সংবিধান অনুযায়ী কোনো সরকার নেই, বিরোধীদলও নেই: জামায়াত আমির 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০২:৪৮ এএম
ছবি: ডা. শফিকুর রহমান
expand
ছবি: ডা. শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়নের লক্ষ্যে সংসদ ও সংসদের বাইরে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

সোমবার (১৩ জুলাই) রাতে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন।

জামায়াত আমির বলেন, ‘২০১৪ সালের ভোট ছিল একেবারে ভোটারবিহীন, ২০২৪–এর ইলেকশন ছিল ডামি। এরপর বহুল প্রত্যাশিত নির্বাচন হলো, সবাই দুটো করে ভোট দিয়েছেন। সরকারও জনগণকে হ্যাঁ–ভোট দিতে বলল। দুইটা শপথ নেওয়ার কথা ছিল। আমরা বিরোধী দল দুইটাই শপথ নিয়েছি, কিন্তু সরকার নেয়নি। জাতিকে তারা ওয়াদা দিয়েছিল।’

এ সময় তিনি আরও বলেন, ‘সংবিধানে যদি গণভোটের প্রভিশন না থাকে, তবে ২০২৬–এর নির্বাচনেরও প্রভিশন নাই। সংবিধান অনুযায়ী তাহলে কোনো সরকার নেই, বিরোধীদলও নেই। জনগণের অভিপ্রায়ের এক অংশ আমরা মানবেন, আরেক অংশ মানবেন না?’

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কঠোর অবস্থান তুলে ধরে শফিকুর রহমান বলেন, ‘আমাদের অবস্থানে আমরা অটল। এ দেশ সবার। দাবি আদায় না হলে আমাদের আন্দোলন চলবে। আজকের এই ওয়াকআউট তারই ফল।’

এর আগে সংসদ অধিবেশনে সরকারি দলের পক্ষ থেকে সংবিধান সংশোধন কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করা হলে তা প্রত্যাখ্যান করে অধিবেশন থেকে ওয়াকআউট করেন বিরোধী দলের সংসদ সদস্যরা।

অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, ‘ওয়াকআউট বিরোধী দলের অধিকার। বিরোধী দলের একজন বাদে অনেকেই নতুন। নতুন সদস্যদের সবকিছু বুঝতে কিছুটা সময় লাগতে পারে।’

সংবিধান সংশোধন কমিটির বিষয়ে চিফ হুইপ বলেন, ‘এই কমিটি কেবল মাত্র সুপারিশ দেবে। সকলকে নিয়েই সংবিধান সংশোধনের কাজ করার ইচ্ছা রয়েছে সরকারের। আমরা আলোচনার দরজা বন্ধ করব না। আমাদের এত দিনের ফসল আমরা বৃথা যেতে দেব না।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
England VS Argentina
Scheduled
16 Jul, 01:00 AM
VS
World Cup