

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ট্রান্স-হিমালয় আন্তর্জাতিক সহযোগিতা ফোরামে (Trans-Himalaya International Cooperation Forum) অংশগ্রহণ ও ভাষণ দিতে চীন সফরে যাচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী, পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এবং এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।
ফোরামে তিনি আঞ্চলিক সহযোগিতা, অর্থনৈতিক উন্নয়ন, সংযোগ বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখবেন বলে জানা গেছে।
সফরকালে বিভিন্ন দেশের প্রতিনিধি, নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠকেরও সম্ভাবনা রয়েছে। এ সফর বাংলাদেশ ও চীনের মধ্যকার বিদ্যমান সম্পর্ক এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
