

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের কথিত ‘ফার্মের মুরগি’ মন্তব্যকে ঘিরে চলমান বিতর্কের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘Broiler Chicken Party’ (ব্রয়লার চিকেন পার্টি) নামে একটি নতুন পেজ চালু হয়েছে। পেজটি চালুর পর থেকেই বিষয়টি সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) ‘Broiler Chicken Party’ নামে ফেসবুক পেজটি খোলা হয়। পেজটির স্লোগান রাখা হয়েছে, ‘We are not insulted, We are awakened’ (আমরা অপমানিত নই, আমরা জেগে উঠেছি)।
বিকেল পৌনে ৫টা পর্যন্ত পেজটিতে এক হাজারের বেশি অনুসারী (ফলোয়ার) যুক্ত হন।
সম্প্রতি টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়া এবং শিক্ষামন্ত্রীর কথিত ‘ফার্মের মুরগি’ মন্তব্যকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলন ও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। এ পরিস্থিতিতে চালু হওয়া ‘ব্রয়লার চিকেন পার্টি’ পেজে আন্দোলনরত শিক্ষার্থীদের বিভিন্ন কর্মসূচির ছবি, ভিডিও ও সংশ্লিষ্ট পোস্ট প্রকাশ করা হচ্ছে।
পেজটির নাম ও স্লোগানকে অনেকেই শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়া হিসেবে দেখছেন। তবে পেজটির উদ্যোক্তারা এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি।
এর আগে ভারতে দেশটির প্রধান বিচারপতির একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) নামে একটি অনলাইন উদ্যোগ আলোচনায় আসে।
