বৃহস্পতিবার
০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০৪:৩৭ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

কঠিন পথ পেরিয়ে শেষ পর্যন্ত ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। যুক্তরাষ্ট্রের হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে এক গোল পিছিয়ে পড়েও জাপানকে ২-১ ব্যবধানে হারিয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে সেলেসাওরা।

ব্রাজিলের হয়ে জয়ের দুই গোল করেন ক্যাসেমিরো ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। তাদের এই জয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত হয়েছে। এবার নকআউট পর্বে ব্রাজিলের প্রতিপক্ষ হবে টুর্নামেন্টের চমক জাগানো দল নরওয়ে।

অন্যদিকে, আটলান্টায় অনুষ্ঠিত আরেক ম্যাচে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিপক্ষে দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখেছে ইংল্যান্ড। এক গোল পিছিয়ে থেকেও অধিনায়ক হ্যারি কেইনের জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

এই জয় ইংল্যান্ডের জন্য আরেকটি বিশেষ অর্জনও বয়ে এনেছে। ১৯৯০ সালের বিশ্বকাপের পর এই প্রথম বিশ্বকাপের কোনো ম্যাচে পিছিয়ে থেকেও জয় পেল ইংলিশরা। সর্বশেষ ১৯৯০ আসরে অতিরিক্ত সময়ে ক্যামেরুনকে হারিয়ে এমন কীর্তি গড়েছিল তারা।

এদিকে, ৩০ জুন ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে টুর্নামেন্টের অন্যতম আয়োজক মেক্সিকো। ফলে নকআউট পর্বে মুখোমুখি হবে ইংল্যান্ড ও মেক্সিকো।

আগামী ৫ জুলাই রাউন্ড অব ১৬-তে নরওয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। সেই ম্যাচে জয় পেলে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ও মেক্সিকোর মধ্যকার ম্যাচের বিজয়ীর বিপক্ষে খেলবে সেলেসাওরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Spain VS Austria
Scheduled
03 Jul, 01:00 AM
VS
World Cup