

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেল জাপান। হাঁটুর চোট পুরোপুরি না সারায় এই ম্যাচেও খেলতে পারছেন না দলের অন্যতম ভরসা উইঙ্গার তাকেফুসা কুবো। ‘জাপানিজ মেসি’ খ্যাত এই ফুটবলারের অনুপস্থিতি নিশ্চিত করেছেন কোচ হাজিমে মোরিয়াসু।
নেদারল্যান্ডসের বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বাঁ হাঁটুতে চোট পান কুবো। এরপর টানা দুই ম্যাচে তাকে ছাড়াই মাঠে নামতে হয় জাপানকে। ব্রাজিলের বিপক্ষে ম্যাচের আগে আলাদাভাবে অনুশীলন করলেও শেষ পর্যন্ত তাকে পাওয়া যাচ্ছে না বলে জানিয়ে দিয়েছেন কোচ।
মোরিয়াসু জানান, কুবো এখনো এককভাবে দৌড়ানো ও হালকা অনুশীলন চালিয়ে যাচ্ছেন, তবে ম্যাচ ফিট না হওয়ায় ব্রাজিলের বিপক্ষে তার খেলার কোনো সুযোগ নেই। দ্রুতই তিনি দলে ফিরবেন বলে আশা প্রকাশ করেন জাপান কোচ।
এদিকে শক্তিশালী ব্রাজিলকে যথাযথ সম্মান জানালেও নিজেদের সম্ভাবনা নিয়ে আশাবাদী জাপান। মোরিয়াসুর মতে, ব্রাজিল বিশ্বের সেরা দলগুলোর একটি হলেও এই ম্যাচে তাদের চ্যালেঞ্জ জানানোর সুযোগ আছে জাপানেরও। আন্ডারডগ হিসেবেই মাঠে নামবে দলটি, তবে ফল বদলে দেওয়ার বিশ্বাসও আছে তাদের মধ্যে।
গত বছর টোকিওতে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে ব্রাজিলকে হারানোর স্মৃতিও জাপানের অনুপ্রেরণা হিসেবে কাজ করছে বলে জানান কোচ। তার ভাষায়, সেদিনও কেউ জাপানের জয়ের সম্ভাবনা দেখেনি, কিন্তু ফুটবলে যে কোনো কিছুই সম্ভব—এবারও সেটিই প্রমাণ করতে চায় তার দল।

