শুক্রবার
২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জর্ডানের এক গোল শোধের পর মাঠে নামলেন মেসি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০৯:৩৫ এএম
সংগৃহীত
expand
সংগৃহীত

বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই একটি গোল শোধ করে জর্ডান। এরপরই মাঠে নামেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি।

রোববার (২৮ জুন) ম্যাচের ৫৯তম মিনিটে লাউতারো মার্টিনেজের পরিবর্তে মাঠে নামেন মেসি। শুরুতে তাকে বিশ্রামে রাখা হলেও ম্যাচের পরিস্থিতি বিবেচনায় কোচ লিওনেল স্কালোনি তাকে মাঠে নামানোর সিদ্ধান্ত নেন।

এর আগে প্রথমার্ধে জিওভান্নি লো সেলসো ও লাউতারো মার্টিনেজের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই জর্ডান একটি গোল শোধ করলে ম্যাচে নতুন করে উত্তেজনা তৈরি হয়।

মেসির মাঠে নামার পর আর্জেন্টিনা বলের নিয়ন্ত্রণ আরও দৃঢ় করার পাশাপাশি আক্রমণের ধার বাড়ানোর চেষ্টা করে। বিশ্বচ্যাম্পিয়নরা ব্যবধান বাড়িয়ে জয় নিশ্চিত করার লক্ষ্যেই খেলা চালিয়ে যায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank