শুক্রবার
২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথমার্ধ শেষে এগিয়ে মেসিহীন আর্জেন্টিনা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০৮:৫২ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে দাপুটে ফুটবল খেলছে আর্জেন্টিনা। জিওভান্নি লো সেলসোর ফ্রি-কিকের গোলে এগিয়ে যাওয়ার পর পেনাল্টি থেকে লাউতারো মার্টিনেজের গোলেই প্রথমার্ধে ২-০ ব্যবধানে লিড নেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

এই ম্যাচে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি একাদশে বড় ধরনের পরিবর্তন আনেন। আগের ম্যাচের শুরুর একাদশ থেকে মাত্র দুইজন খেলোয়াড়কে রেখে দল সাজানো হয়। অধিনায়ক লিওনেল মেসিকেও বিশ্রাম দিয়ে বেঞ্চে রাখা হয়েছে।

ম্যাচের ১৯তম মিনিটে বক্সের ঠিক বাইরে পাওয়া ফ্রি-কিক থেকে দারুণ শটে জর্ডানের জালে বল জড়িয়ে আর্জেন্টিনাকে এগিয়ে দেন জিওভান্নি লো সেলসো। ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই দলটি হাইড্রেশন বিরতিতে যায়।

বিরতির পরপরই আক্রমণের ধারাবাহিকতায় আরও একটি গোলের সুযোগ তৈরি করে আলবিসেলেস্তেরা। নিকোলাস তালিয়াফিকোর নিচু ক্রস থেকে লাউতারো মার্টিনেজের প্রথম শট ঠেকিয়ে দেন জর্ডানের গোলরক্ষক ইয়াজিদ আবু লায়লা।

ফিরতি বলে হেড করেন মার্কোস সেনেসি। সেই বলও গোলরক্ষক হাত ছুঁয়ে ক্রসবারের ওপর দিয়ে পাঠিয়ে দেন। তবে বল ক্লিয়ার করতে গিয়ে সেনেসিকে বুট দিয়ে আঘাত করেন জর্ডানের ডিফেন্ডার আবুলিয়া।

ভিডিও সহকারী রেফারির (ভিএআর) সহায়তায় ঘটনাটি পর্যবেক্ষণ করে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। ৩১তম মিনিটে স্পটকিক থেকে নির্ভুল শটে বল জালে পাঠিয়ে আর্জেন্টিনার ব্যবধান ২-০ করেন লাউতারো মার্টিনেজ।

গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে আগেই শেষ ৩২ নিশ্চিত করা আর্জেন্টিনা বদলি একাদশ নিয়েও শুরু থেকেই ম্যাচে পূর্ণ নিয়ন্ত্রণ ধরে রেখেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank