শুক্রবার
২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঘানাকে হারিয়ে নকআউটে ক্রোয়েশিয়া

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০৫:২৯ এএম
expand
ঘানাকে হারিয়ে নকআউটে ক্রোয়েশিয়া

বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ঘানাকে ২-১ গোলে হারিয়ে শেষ ৩২ নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া। এই জয়ে গ্রুপের রানারআপ হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে লুকা মদ্রিচের দল।

ম্যাচের ৩০তম মিনিটে পিটার সুচিচের গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। ভিএআর পর্যালোচনার পর গোলটি বৈধ ঘোষণা করা হয়। প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে।

দ্বিতীয়ার্ধে ৭৩তম মিনিটে ডেরিক লুকাসেনের গোলে সমতায় ফেরে ঘানা। তবে ভিএআর যাচাইয়ের পর গোলটি নিশ্চিত করা হয়।

সমতা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৮৩তম মিনিটে নিকোলা ভ্লাসিচ গোল করে আবারও এগিয়ে দেন ক্রোয়েশিয়াকে। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে নকআউট পর্বের টিকিট নিশ্চিত করে ২০১৮ সালের রানারআপরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank