রবিবার
২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পানামাকে হারিয়ে গ্রুপ সেরা ইংল্যান্ড

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০৫:১২ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে পানামাকে ২-০ গোলে হারিয়ে গ্রুপসেরা হয়েছে ইংল্যান্ড। প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি থমাস টুখেলের দল।

অন্যদিকে, পানামাও কয়েকটি পাল্টা আক্রমণে ইংল্যান্ডকে চাপে রাখে।

বিরতির পর ৬২তম মিনিটে কর্নার থেকে জুড বেলিংহাম গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেন। মাত্র পাঁচ মিনিট পর আরেকটি কর্নার থেকে হ্যারি কেইন হেডে ব্যবধান দ্বিগুণ করলে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে যায় ইংলিশদের হাতে।

শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড। এই জয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে উঠেছে থ্রি লায়ন্সরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Colombia VS Portugal
90'+3'
0 - 0
World Cup