মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নিজের শততম ম্যাচে জার্মান কিংবদন্তীর রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ০৭:৫৬ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

দীর্ঘ বৃষ্টিবিরতি কিংবা প্রতিকূল আবহাওয়া; কিছুই যেন থামাতে পারছে না কিলিয়ান এমবাপ্পেকে। বিশ্বকাপে ফিলাডেলফিয়ায় ইরাকের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে জোড়া গোল করে দলকে জিতিয়েছেন এই ফরাসি তারকা। আর এতেই বিশ্বকাপের ইতিহাসের সেরা গোলদাতাদের কাতারে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি।

ইরাকের বিপক্ষে দ্বিতীয়ার্ধের শুরুতেই প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলের সুযোগ নেন এমবাপ্পে। ইরাকের ডিফেন্ডার আহমেদ কাসেমের ব্যাকপাস নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন গোলরক্ষক আহমেদ বাসিল। সেই ভুলের সুযোগ কাজে লাগিয়ে সহজেই বল জালে পাঠান ফরাসি ফরোয়ার্ড।

এটি এমবাপ্পের বিশ্বকাপ ক্যারিয়ারের ১৬তম । ফলে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার পাশে উঠে এসেছেন তিনি। দুজনেরই গোলসংখ্যা এখন ১৬।

বিশ্বকাপে সর্বাধিক গোলের রেকর্ডটি এখনো লিওনেল মেসির দখলে। আর্জেন্টাইন তারকার ১৮ গোলের রেকর্ড স্পর্শ করতে এমবাপ্পের প্রয়োজন আর মাত্র দুটি গোল। বর্তমান ফর্ম বিবেচনায় সেই মাইলফলকও খুব দূরে বলে মনে হচ্ছে না।

এদিকে নিজের শততম আন্তর্জাতিক ম্যাচকে স্মরণীয় করে রাখলেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। সেনেগালের বিপক্ষে গোল করার পর ইরাকের বিপক্ষেও স্কোরশিটে নাম তুলে গার্ড মুলারকে পেছনে ফেলেছেন তিনি। এখন বিশ্বকাপের সর্বকালের সেরা গোলদাতাদের তালিকায় তার সামনে রয়েছেন শুধু মেসি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Jordan VS Algeria
45'+5'
1 - 0
36' Nizar Al-Rashdan
World Cup