সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের সম্ভাব্য স্কোরলাইন জানাল এআই

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৬, ০৯:১৫ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত ১১ টায় ডালাসে শুরু হবে এ ম্যাচ। এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করার সুযোগ থাকায় ম্যাচটির গুরুত্ব অনেক বেশি।

প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে লিওনেল মেসির দল। অন্যদিকে ২৮ বছর পর বিশ্বকাপে ফিরে জর্ডানের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে অস্ট্রিয়া। ফলে দুই দলই আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামছে।

ম্যাচের আগে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন বিশ্লেষণ এবং পরিসংখ্যান মডেল আর্জেন্টিনাকেই এগিয়ে রাখছে। সাম্প্রতিক ফর্ম, খেলোয়াড়দের পারফরম্যান্স, আক্রমণ ও রক্ষণভাগের কার্যকারিতা বিবেচনায় এআইয়ের পূর্বাভাস বলছে, ২-১ ব্যবধানে জয় পেতে পারে আর্জেন্টিনা।

বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে, অভিজ্ঞতা, স্কোয়াডের গভীরতা এবং বড় ম্যাচে খেলার সক্ষমতায় আর্জেন্টিনা এগিয়ে থাকলেও অস্ট্রিয়াকে সহজ প্রতিপক্ষ হিসেবে দেখার সুযোগ নেই। বিশেষ করে দ্রুতগতির পাল্টা আক্রমণ এবং উচ্চ-প্রেসিং ফুটবল আর্জেন্টিনার জন্য কিছুটা চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

অস্ট্রিয়ার অন্যতম ভরসা ডেভিড আলাবা। এছাড়া রোমানো শ্মিড-সহ মাঝমাঠের কয়েকজন খেলোয়াড় ম্যাচের গতিপথ বদলে দেওয়ার সামর্থ্য রাখেন। কোচ রালফ রাংনিক-এর কৌশলগত পরিকল্পনাও ইউরোপের দলটিকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে।

তবে আক্রমণভাগে মেসি, লাউতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজদের উপস্থিতি আর্জেন্টিনাকে আলাদা সুবিধা দিচ্ছে। ম্যাচে বলের দখল এবং আক্রমণাত্মক ফুটবলে দক্ষিণ আমেরিকার দলটির আধিপত্য দেখা যেতে পারে বলেই ধারণা করা হচ্ছে।

শুধু এআই নয়, পরিসংখ্যানভিত্তিক পূর্বাভাসের জন্য পরিচিত অপ্টারর সুপারকম্পিউটারও আর্জেন্টিনাকেই ফেভারিট হিসেবে দেখছে। তাদের হিসাব অনুযায়ী, আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৬১.১ শতাংশ। ড্র হওয়ার সম্ভাবনা ২১.৯ শতাংশ এবং অস্ট্রিয়ার জয়ের সম্ভাবনা ১৭ শতাংশ।

গ্রুপের সমীকরণও আর্জেন্টিনার পক্ষে। আজ জয় পেলে শেষ ম্যাচের আগেই দ্বিতীয় রাউন্ডে ওঠার পথে অনেকটাই এগিয়ে যাবে স্কালোনির দল। ফলে শুধুমাত্র তিন পয়েন্ট নয়, নিজেদের শিরোপা সম্ভাবনার বার্তাও দিতে চাইবে তারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Argentina VS Austria
37'
0 - 0
World Cup