

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপ শুরু করা বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে এবার অন্যরকম এক পরীক্ষা। গ্রুপ 'জে'-এর হাইভোল্টেজ ম্যাচে আজ সোমবার আলবিসেলেস্তেদের মুখোমুখি হচ্ছে উড়তে থাকা অস্ট্রিয়া।
তবে মাঠের লড়াইয়ের আগেই মনস্তাত্ত্বিক খেলায় আর্জেন্টিনাকে ফেভারিট মেনে চাপমুক্ত থাকার কৌশল নিয়েছেন অস্ট্রিয়ান কোচ রালফ র্যাংনিক।
ডালাসের এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে র্যাংনিক স্পষ্ট করেছেন, তার চোখে বর্তমান চ্যাম্পিয়নরা এক 'ত্রুটিহীন' দল। হ্যাটট্রিক দিয়ে বিশ্বকাপ শুরু করা ৩৮ বছর বয়সী লিওনেল মেসিকে নিয়ে ফুটবলবিশ্ব বুঁদ হয়ে থাকলেও, র্যাংনিকের মূল ভাবনায় পুরো আর্জেন্টিনা দল।
রালফের মতে, কেবল মেসির ওপর আলো ফেললে বোকামি হবে, কারণ স্কালোনির দলের গতি, বেঞ্চের গভীরতা এবং প্রতিটি পজিশনের মান নিখুঁত।
তবে অস্ট্রিয়াকে স্রেফ আত্মসমর্পণ করতে দেখছেন না সাবেক এই ম্যানচেস্টার ইউনাইটেড বস। জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে আত্মবিশ্বাসী অস্ট্রিয়া সব পূর্বাভাসকে বুড়ো আঙুল দেখিয়ে অঘটনের স্বপ্ন বুনছে।
র্যাংনিকের দাবি, কৌশলগতভাবে ইতিহাসের সেরা ম্যাচটি খেলতে পারলে ড্র কিংবা জয়- কোনোটিই অসম্ভব নয়।
দুই দলই প্রথম ম্যাচে জয় পাওয়ায় আজকের জয়ী দল সরাসরি নিশ্চিত করবে নকআউটের টিকিট। এখন দেখার বিষয়, র্যাংনিকের ছক ভাঙতে পারেন নাকি রেকর্ড স্পর্শ করা মেসি, নাকি বিশ্বচ্যাম্পিয়নদের থামিয়ে রূপকথা লিখবে অস্ট্রিয়া।
