সোমবার
১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আক্ষেপের অবসান, ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রের পথে ভোজিনহার মা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৬, ০৮:২৪ এএম আপডেট : ২০ জুন ২০২৬, ০৮:২৫ এএম
সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র পথে ভোজিনহার মা
expand
সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র পথে ভোজিনহার মা

বিশ্বকাপে স্পেনের বিপক্ষে একের পর এক দুর্দান্ত সেভ করে কেপ ভার্দেকে ঐতিহাসিক ড্র এনে দিয়েছিলেন গোলরক্ষক ভোজিনহা। ম্যাচ শেষে বিশ্বজুড়ে তার বীরত্বগাথা নিয়ে আলোচনা হয়েছে। সংবাদ সম্মেলনে এসে মায়ের জন্য কেঁদে ফেলেছিলেন এই গোলরক্ষক।

জানিয়েছিলেন, অর্থসংকট ও ভিসা জটিলতায় ইচ্ছে থাকা সত্ত্বেও গ্যালারিতে বসে ছেলের স্বপ্নপূরণ দেখতে পারেননি মা আনা কান্দিদা এভোরা।

ভোজিনহার সেই অশ্রুসিক্ত বক্তব্য দ্রুত আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ফুটবলপ্রেমীদের হৃদয় ছুঁয়ে যায়।

অবশেষে সেই আক্ষেপ ঘুচতে যাচ্ছে। ছেলের খেলা সরাসরি মাঠে বসে দেখতে যুক্তরাষ্ট্রের পথে রওনা হয়েছেন আনা কান্দিদা।

কেপ ভার্দের সাও ভিসেন্তে দ্বীপের সেসারিয়া এভোরা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তিনি। যাত্রার আগে নাতি মারভিন জুনিয়র ও নাতনি লাইস সোফিয়াকে নিয়ে বিমানবন্দরে তার তোলা কিছু আবেগঘন ছবি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে।

এর আগে ম্যাচ শেষে ভোজিনহা আক্ষেপ করে বলেছিলেন, বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণ হলেও মায়ের অনুপস্থিতি তাকে গভীরভাবে কষ্ট দিয়েছে। কারণ, জীবনের সবচেয়ে বড় অর্জনের মুহূর্তটি তিনি মায়ের সঙ্গেই ভাগাভাগি করতে চেয়েছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank