মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৬, ০১:২৯ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

চলমান ফিফা বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বুধবার (১৭ জুন) কানসাস সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৭টায় অনুষ্ঠিত হবে এ ম্যাচ।

গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দলীয় পরিস্থিতি নিয়ে কথা বলেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। বড় মঞ্চ হলেও ম্যাচটি নিয়ে অতিরিক্ত চাপ নিতে চান না তিনি। স্কালোনির মতে, প্রথম ম্যাচ গুরুত্বপূর্ণ হলেও এটি পুরো টুর্নামেন্টের ভাগ্য নির্ধারণ করে দেবে না।

তিনি বলেন, আগের বিশ্বকাপের অভিজ্ঞতা থেকে তারা জানেন কীভাবে শুরুটা সামলাতে হয়। দল ভালো অবস্থায় আছে এবং আলজেরিয়ার বিপক্ষে আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে।

স্কালোনি জানান, চোট নিয়ে শঙ্কা থাকলেও দলের তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড় লিওনেল মেসি, এমিলিয়ানো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজ খেলার জন্য প্রস্তুত রয়েছেন।

মেসি হ্যামস্ট্রিংয়ের অস্বস্তিতে ছিলেন, আলভারেজ ভুগছিলেন গোড়ালির সমস্যায় এবং গোলরক্ষক মার্তিনেজের ছিল আঙুলের চোট। তবে শেষ পর্যন্ত তিনজনই শুরুর একাদশে থাকার মতো অবস্থায় আছেন বলে জানিয়েছেন কোচ।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশে গোলবারে থাকছেন এমিলিয়ানো মার্তিনেজ। রক্ষণে নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসানদ্রো মার্তিনেজ ও নিকোলাস তাগলিয়াফিকো। মাঝমাঠে দেখা যেতে পারে রদ্রিগো দে পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজকে।

আক্রমণভাগে থাকছেন অধিনায়ক লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ ও থিয়াগো আলমাদা।

বিশ্বকাপের প্রথম ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই অভিযান শুরু করতে চায় আর্জেন্টিনা। তবে স্কালোনি মনে করছেন, আলজেরিয়াকে কোনোভাবেই হালকাভাবে দেখার সুযোগ নেই।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসানদ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো দে পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ ও থিয়াগো আলমাদা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Senegal
Scheduled
17 Jun, 01:00 AM
VS
World Cup