বুধবার
১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এ যেন পাগলা ঘোড়া, বিশ্বকাপে মেসির প্রথম হ্যাট্রিক 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০৮:৪৫ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের মঞ্চে আবারও নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিলেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার হয়ে একাই লড়ে চলেছেন তিনি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আর্জেন্টিনা। প্রতিপক্ষের রক্ষণে চাপ তৈরি করে ১৭তম মিনিটেই এগিয়ে যায় তারা। মাঝমাঠ থেকে বল পেয়ে দুর্দান্ত এক শটে আলজেরিয়ার জাল কাঁপান মেসি। তাঁর নিখুঁত বাঁ পায়ের শট দেখে শুধু দর্শকরাই নয়, আলজেরিয়ার গোলরক্ষকও হতবাক হয়ে যান।

দ্বিতীয়ার্ধেও থামেননি আর্জেন্টিনার অধিনায়ক। আক্রমণের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি নিজের দক্ষতায় আবারও গোলের দেখা পান তিনি।

এরপর হ্যাট্রিকের পেছনে ছুটেন মেসি। কয়েক দফা আলজেরিয়ার গোলরক্ষক মেসির শট আটকে দিলেও শেষ পর্যন্ত আটকে রাখা গেল না মেসিকে। ম্যাচের ৭৬ মিনিটে দারুণ এক গোলে আদায় করে নিলেন বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Austria VS Jordan
46'
1 - 0
20' Romano Schmid
World Cup