

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে ২০২৬ বিশ্বকাপের মঞ্চে নেমেছে আর্জেন্টিনা। বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির নেতৃত্বে শুরু হওয়া এই অভিযানে শুরুতেই উত্তেজনার জন্ম দেয় একটি গোলের ঘটনা। ম্যাচের পঞ্চম মিনিটে মেসি বল জালে পাঠালেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়ে যায়।
মেসির সেই উদযাপন স্থায়ী হয়নি। আর্জেন্টিনা সমর্থকদের সেই উল্লাস থেমে যায় সহকারী রেফারির পতাকা হাতে তুলে ধরতে দেখে। হাফ ছেড়ে বাঁচে আলজেরিয়া।
তবে শুধু আর্জেন্টিনাই নয়, একই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে আলজেরিয়াও। মিনিট তিনিকের মাথায় তরুণ প্রতিভা ইব্রাহিম মাজা দারুণভাবে রক্ষণচেরা পাস বাড়ান। যা ধরে ফারেস চাইবি এমিলিয়ানো মার্টিনেজকে ফাঁকি দেওয়া মাটি কামড়ানো শট নেন, দিবু পা ও হাত বাড়ালেও সেটি থামাতে পারেননি।
অল্প সময়েই ভ্রম ভাঙে আলজেরিয়ার। বেশ আগেই ভেতরে ঢোকায় অফসাইড হয়েছেন চাইবি, ফলে গোল বাতিল।
