রবিবার
১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

টিপিক্যাল রিয়াল মাদ্রিদ গোল! 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০৪:৪২ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘সি’ এর ম্যাচে মরক্কোর বিপক্ষে পিছিয়ে পড়ার পর ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত এক গোলে সমতায় ফিরল ব্রাজিল।

বাংলাদেশ সময় রোববার (১৪ জুন) ভোর ৪টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শুরু হয় এ ম্যাচ।

আক্রমণ আর পাল্টা আক্রমণে জমে উঠেছে ম্যাচ। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ব্রাজিলকে চাপে রাখে মরক্কো। ২১ মিনিটে থ্রু পাস ধরে ব্রাজিলের গোলকিপার আলিসনের মাথার ওপর দিয়ে চিপ করে গোল করেন মরক্কো ফরোয়ার্ড ইসমায়েল সাইবারি।

গোল হজমের ১০ মিনিট পর বাঁ প্রান্ত দিয়ে মরক্কোর বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ শটে গোল করেন ব্রাজিল তারকা। স্প্যানিশ ক্লাবটিতে ঠিক এভাবেই বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে গোল করতে অভ্যস্ত ভিনিসিয়ুস। ব্রাজিলের জার্সিতে এটা তাঁর ৫০ তম ম্যাচ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন