রবিবার
১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসমায়েল সাইবারির গোলে পিছিয়ে ব্রাজিল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০৪:৩৪ এএম
গোল উদযাপন করছেন ইসমায়েল সাইবারি
expand
গোল উদযাপন করছেন ইসমায়েল সাইবারি

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘সি’-তে ব্রাজিলের বিপক্ষে চমক দেখাচ্ছে মরক্কো। ম্যাচের বর্তমান অবস্থায় এগিয়ে রয়েছে আফ্রিকার দলটি। ২১ মিনিটে থ্রু পাস ধরে ব্রাজিলের গোলকিপার আলিসনের মাথার ওপর দিয়ে চিপ করে গোল করেন মরক্কো ফরোয়ার্ড ইসমায়েল সাইবারি।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ব্রাজিলকে চাপে রাখে মরক্কো। তাদের দ্রুতগতির আক্রমণ ও সংগঠিত রক্ষণভাগের বিপক্ষে কাঙ্ক্ষিত ছন্দ খুঁজে পেতে হিমশিম খাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়াদের নিয়ে গড়া ব্রাজিল আক্রমণে কয়েকবার চেষ্টা চালালেও এখনও সমতায় ফেরার পথ খুঁজে পায়নি। অন্যদিকে মরক্কো রক্ষণে দৃঢ় থেকে ব্যবধান ধরে রাখার চেষ্টা করছে।

ম্যাচের বাকি সময়ে ব্রাজিল ঘুরে দাঁড়াতে পারে কি না, সেদিকেই এখন নজর ফুটবলপ্রেমীদের।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন