রবিবার
১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পেনাল্টি থেকে গোলে এগিয়ে সুইজারল্যান্ড

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০২:০৫ এএম
সুইজারল্যান্ডের গোল উদযাপন্ ।। ছবি: সংগৃহীত
expand
সুইজারল্যান্ডের গোল উদযাপন্ ।। ছবি: সংগৃহীত

পেনাল্টি থেকে গোল করে ম্যাচের শুরুতেই এগিয়ে গেছে সুইজারল্যান্ড। শনিবার (১৩ জুন) দিবাগত রাত ১টায় গ্রুপ ‘বি’-এর গুরুত্বপূর্ণ ম্যাচের ১৩ মিনিটে ব্রিল এমবোলোর সফল স্পট-কিকে লিড নেয় ইউরোপীয় দলটি। এতে শুরুতেই চাপে পড়ে যায় কাতার।

এর আগে আক্রমণ থেকে তৈরি হওয়া এক পরিস্থিতিতে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। ব্রিল এমবোলোর হেডের পর বলের দিকে এগিয়ে যান রেমো ফ্রয়লার। সেই সময় কাতারের গোলরক্ষক মাহমুদ আবুনাদার সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। রেফারি তাৎক্ষণিকভাবে পেনাল্টির বাঁশি বাজালে সিদ্ধান্ত মেনে নেয় কাতার। সেই সুযোগ কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন এমবোলো।

কাতার এই ম্যাচে খেলছে ৪-৩-৩ ফরমেশনে। গোলপোস্টে আছেন মাহমুদ আবুনাদা। রক্ষণভাগে রয়েছেন আয়ুব আল উই, পেদ্রো মিগেল, বুয়ালেম খুখি ও হোমাম এল আমিন। মাঝমাঠে আছেন ইসা লায়ে, জাসেম গাবের ও আসিম মাদিবো। আক্রমণভাগে দায়িত্বে আছেন আকরাম আফিফ, ইউসুফ আবদুরিসাগ ও এডমিলসন জুনিয়র।

অভিজ্ঞতা দিয়ে ম্যাচে ফেরার লক্ষ্যে কাতারের বেঞ্চেও রয়েছে কয়েকজন পরীক্ষিত ফুটবলার। হাসান আল হাইদোস, আবদুলআজিজ হাতেম, মোহাম্মদ মুনতারি, করিম বুদিয়াফ, আলমোয়েজ আলি ও লুকাস মেন্ডেস পরিস্থিতি বদলে দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে সুইজারল্যান্ড খেলছে ৩-৪-২-১ ফরমেশনে। গোলরক্ষক গ্রেগর কোবেল দায়িত্ব পালন করছেন। রক্ষণভাগে আছেন নিকো এলভেদি, ম্যানুয়েল আকাঙ্কি ও ডেনিস জাকারিয়া। উইং-ব্যাক হিসেবে খেলছেন মিশেল এবিশার ও রিকার্ডো রদ্রিগেজ।

মাঝমাঠে গ্রানিত জাকা ও রেমো ফ্রয়লারের জুটি দলের মূল শক্তি হিসেবে কাজ করছে। তাদের সামনে আক্রমণে আছেন রুবেন ভার্গাস ও ড্যান এনদোয়ে। একমাত্র স্ট্রাইকার হিসেবে আছেন গোলদাতা ব্রিল এমবোলো।

বেঞ্চেও শক্তিশালী বিকল্প রয়েছে সুইসদের। আর্দন জাশারি, নোয়া ওকাফর, জেকি আমদুনি, ডিজিব্রিল সো, ফ্যাবিয়ান রিডার ও সিলভান উইডমার পরিস্থিতি বদলে দিতে পারেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন