

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


এশিয়া কাপ টি-টোয়েন্টি ম্যাচের আগে আলোচনা-সমালোচনার ঝড়, কিন্তু দিনশেষে ফলাফল একই, ভারতের জয়। তবে ম্যাচের ফলকেও ছাপিয়ে গেছে খেলা শেষে পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের সৌজন্যতামূলক হাত না মেলানোর বিষয়টি।
এমনকি ম্যাচ শেষে ভারতীয় দল পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করতে অস্বীকৃতি জানায়। আর এ কারণেই ম্যাচ-পরবর্তী অনুষ্ঠান বর্জন করেন পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আলি আগা। এটাকে অনেকে বলছেন পাল্টা চপেটাঘাত।
পাকিস্তানি সংবাদমাধ্যমের খবরে প্রকাশ, সালমান আলি আগা অনুষ্ঠানে উপস্থিত থাকা এক ভারতীয় ধারাভাষ্যকারের সঙ্গেও কথা বলতে অস্বীকার করেন।
সূত্র জানিয়েছে, যদি সঞ্চালক পাকিস্তানি হতেন তাহলে সালমান আলি আগা অনুষ্ঠানে যোগ দিতেন।
এশিয়া কাপ টি-টুয়েন্টি ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানি প্রতিপক্ষের সঙ্গে হাত মেলাননি।
ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব জানান, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পেহেলগামে সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। তিনি বলেন, জয়টি নিহতদের পরিবার এবং ভারতীয় সেনাবাহিনীর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে।
ম্যাচ শেষে সূর্যকুমার ও শিভম দুবে পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত না মিলিয়ে মাঠ ছাড়েন। ভারতের অন্য ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা সাজঘর থেকে নামেননি। পাকিস্তানি দলভারতীয় ক্রিকেটারদের সঙ্গে হাত মেলানোর জন্য অপেক্ষা করেছিল।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সূর্যকুমার বলেন, “আমরা পেহেলগামে নিহতদের পাশে দাঁড়াচ্ছি এবং আমাদের সংহতি প্রকাশ করছি। এই জয় আমরা সাহসী ভারতীয় সেনাদের উৎসর্গ করছি, যারা সাহসিকতার পরিচয় দিয়েছেন।”
প্রধান কোচ গৌতম গম্ভীরও একই সুরে বলেন, “দল হিসাবে আমরা পেহেলগামে নিহতদের পরিবারের পাশে থাকার চেষ্টা করেছি। অপারেশন সিঁদুরে ভারতীয় সেনাদের জন্য আমরা গর্বিত।”
মন্তব্য করুন
