শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

জয় দিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০১:১২ পিএম আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৭ পিএম
expand
জয় দিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

এশিয়া কাপে শুভসূচনা করেছে বাংলাদেশ। হংকংয়ের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৭ উইকেটের জয় পেয়েছে লিটন দাসের দল। তবে নেট রান রেটে এগিয়ে থাকার সুযোগ হাতছাড়া করেছে তারা।

শুক্রবার আবু ধাবিতে টস জিতে হংকং প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে করে ১৪৩ রান। জবাবে বাংলাদেশ ১৪ বল হাতে রেখেই লক্ষ্য ছুঁয়ে ফেলে। টি-টোয়েন্টি ফরম্যাটে আবু ধাবিতে এটিই বাংলাদেশের প্রথম জয়।

বাংলাদেশের ইনিংসে সবচেয়ে বড় অবদান অধিনায়ক লিটনের ব্যাটে। ওপেনার পারভেজ (১৯) ও তানজিদ (১৪) দ্রুত ফিরে গেলে লিটন ও হৃদয়ের জুটি দলকে এগিয়ে নেয়। ৭০ বলে ৯৫ রানের জুটিতে ভর করে জয় সহজ করে তোলে বাংলাদেশ। লিটন করেন ৩৯ বলে ৫৯ রান, যার মধ্যে ছিল একটি ছক্কা ও ছয়টি চার। আতিক ইকবালের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি।

এরপর হৃদয় দায়িত্ব নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ৩৬ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন তিনি। জাকের আলী শূন্য রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

এই জয়ের ফলে বাংলাদেশ নেট রান রেটে (১.০০১) উঠে এসেছে দ্বিতীয় স্থানে। তালিকার শীর্ষে আছে আফগানিস্তান (৪.৭০০)।

সংক্ষিপ্ত স্কোর

হংকং: ২০ ওভারে ১৪৩/৭ নিজাকাত ৪২, মুর্তাজা ২৮; তানজিম ২/২১, তাসকিন ২/৩৮, রিশাদ ২/৩১

বাংলাদেশ: ১৭.৪ ওভারে ১৪৪/৩ লিটন ৫৯, হৃদয় ৩৫*, পারভেজ ১৯; আতিক ২/১৪

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন