

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পাকিস্তানের পেসার উসমান শিনওয়ারি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। জাতীয় দলের হয়ে তিনি খেলেছেন একটি টেস্ট, ১৭টি ওয়ানডে ও ১৬টি টি-টোয়েন্টি ম্যাচ।
২০১৩ সালের ডিসেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে দুবাইয়ে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক মঞ্চে অভিষেক হয় শিনওয়ারির। তবে সেই ম্যাচে মাত্র এক ওভার বল করে উইকেটশূন্য থাকেন। পরের বছরগুলোতে আরও কিছু টি-টোয়েন্টি খেলার সুযোগ পেলেও নিয়মিত হতে পারেননি দলে।
ওয়ানডেতে তার যাত্রা শুরু হয় ২০১৭ সালের অক্টোবরে শারজায় শ্রীলঙ্কার বিপক্ষে। অভিষেকের দ্বিতীয় ওয়ানডেতেই ২১ বলে ৫ উইকেট তুলে নিয়ে ৩৪ রানে দুর্দান্ত বোলিং করেন তিনি। পরে ২০১৯ সালে করাচিতে শ্রীলঙ্কার বিপক্ষে আবারও ৫ উইকেট পান।
২০১৯ সালের ডিসেম্বরে রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষেই একমাত্র টেস্ট খেলেছিলেন শিনওয়ারি, যা হয়ে ওঠে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। পিঠের চোট বারবার ফিরে আসায় দীর্ঘসময় দলে টিকে থাকতে পারেননি তিনি।
মাত্র ১৯ বছর বয়সে আলোচনায় আসেন শিনওয়ারি। বিভাগীয় টি-টোয়েন্টি কাপের ফাইনালে মিসবাহ-উল-হকের নর্দার্ন গ্যাস পাইপলাইনস লিমিটেডের বিপক্ষে মাত্র ৩.১ ওভারে ৫ রান দিয়ে ৫ উইকেট নেওয়ার অসাধারণ কীর্তিই তাকে জাতীয় দলে জায়গা করে দেয়। তবে ঘরোয়া ক্রিকেটের সেই ধারাবাহিকতা আন্তর্জাতিক পর্যায়ে ধরে রাখতে পারেননি তিনি।
মন্তব্য করুন
