

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামে ব্যাটারদের ব্যর্থতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১৬ রানে পরাজিত হয়েছে বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৬ রানের হারে টি-টোয়েন্টি সিরিজ শুরু হলো বাংলাদেশের। তিন ম্যাচের সিরিজে লিটন দাসের দল পিছিয়ে গেলো ১-০ ব্যবধানে।
টস জিতে ব্যাটিং করে ক্যারিবীয়রা নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে তোলে ১৬৫ রান। জবাবে লিটন দাসের দল গুটিয়ে যায় ১৯.৪ ওভারে ১৪৯ রানে।
বাংলাদেশের শীর্ষ ছয় ব্যাটারের মধ্যে কেবল তাওহিদ হৃদয় কিছুটা প্রতিরোধ গড়েন (২৫ বলে ২৮)। ওপেনার তানজিদ হাসান তামিম ৫ বলে ১৫ রান করে আউট হন। লিটন (৫), সাইফ (৮), শামীম (১), নুরুল হাসান (৫)—কেউই দাঁড়াতে পারেননি।
লোয়ার অর্ডারে তানজিম হাসান সাকিব (৩৩) ও নাসুম আহমেদ (২০) সপ্তম উইকেটে ২৩ বলে ৪০ রানের জুটি গড়ে কিছুটা আশার আলো দেখান। তবে শেষ পর্যন্ত তা জয়ের জন্য যথেষ্ট হয়নি।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে জেডেন সিলস ৩২ রানে ৩ উইকেট নেন। রভম্যান পাওয়েল অপরাজিত ৪৪* ও শাই হোপ ৪৬* রান করে দলের ১৬৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে দেন।
মন্তব্য করুন
