শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, দল থেকে বাদ জাকের আলি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০৬:২৭ পিএম
expand
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, দল থেকে বাদ জাকের আলি

ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে দারুণ আত্মবিশ্বাসে ভরপুর বাংলাদেশ দল এখন চট্টগ্রামে। এবার তাদের সামনে আরও বড় চ্যালেঞ্জ—টি-টোয়েন্টি ফরম্যাটে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়াই। ক্যারিবিয়ানরা এই ফরম্যাটে বরাবরই দাপুটে দল, তাই ঘরের মাঠেও টাইগারদের সামনে বাড়তি চাপ থাকছে।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। দর্শক ও সমর্থকদের প্রত্যাশা ওয়ানডের জয়ের ধারা ধরে রেখে টাইগাররা যেন টি-টোয়েন্টিতেও ভালো সূচনা করে।

এই ম্যাচে চোট কাটিয়ে দলে ফিরেছেন অধিনায়ক লিটন দাস। তার ফেরায় একাদশ থেকে বাদ পড়েছেন জাকের আলি। সাম্প্রতিক সময়ের বাজে ফর্মই জাকেরের বাদ পড়ার প্রধান কারণ।

আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই বিশ্বকাপের আগে দুটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজের পর আগামী মাসে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে টাইগাররা। দল ব্যবস্থাপনা জানিয়েছে, এই দুটি সিরিজকেই তারা বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি হিসেবে দেখছে।

টি-টোয়েন্টি ফরম্যাটে সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ছন্দে রয়েছে বাংলাদেশ। সর্বশেষ চারটি টি-টোয়েন্টি সিরিজেই জয় এসেছে টাইগারদের ঝুলিতে। শ্রীলঙ্কা, পাকিস্তান, নেদারল্যান্ডস ও আফগানিস্তান সব প্রতিপক্ষকেই হারিয়েছে লিটনবাহিনী। এবার ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টানা পঞ্চম সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামছে বাংলাদেশ দল।

বাংলাদেশ একাদশে রয়েছে

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান ও মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজের একাদশে রয়েছে

শাই হোপ (অধিনায়ক), আলিক আথানেজ, রোস্টন চেইস, জেসন হোল্ডার, আকিল হোসেন, ব্র্যান্ডন কিং, খ্যারি পিয়ের, রভম্যান পাওয়েল, শেরফেন রাদারফোর্ড, জেডেন সিলস ও রোমারিও শেফার্ড।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন