শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিতের উত্তরসূরি গিল, আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৯ পিএম
expand
রোহিতের উত্তরসূরি গিল, আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা

শচীন টেন্ডুলকার ও মহেন্দ্র সিং ধোনির বিদায়ের অনেক বছর পেরিয়ে গেছে। এখন ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। তাই ভবিষ্যতের কথা ভেবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আগেভাগেই দলকে নতুন রূপে গড়ে তুলতে চাইছে। এরই অংশ হিসেবে টেস্ট ও টি-টোয়েন্টির পর এবার ওয়ানডে ফরম্যাটেও নেতৃত্বে পরিবর্তন আনার প্রস্তুতি চলছে।

বর্তমানে ভারতের টেস্ট অধিনায়ক এবং টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন শুভমান গিল। এবার ওয়ানডে দলকেও তার হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করছে নির্বাচক কমিটি। তাদের লক্ষ্য, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আগে গিলকে পর্যাপ্ত সময় দেওয়া, যাতে তিনি অধিনায়কত্বে অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি দলকেও শক্তভাবে গড়ে তুলতে পারেন।

ভারতের গণমাধ্যমগুলো জানাচ্ছে, গিলকে ওয়ানডে অধিনায়ক করার সিদ্ধান্ত কার্যত নিশ্চিত হয়ে গেছে, কেবল আনুষ্ঠানিক ঘোষণাই বাকি। অন্যদিকে রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে, অস্ট্রেলিয়া সফর হতে পারে তার অধিনায়ক হিসেবে শেষ সিরিজ।

তবে রোহিত এখনো ওয়ানডে খেলে যেতে চান এবং আরেকবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন। কিন্তু ২০২৭ সালে তার বয়স হবে ৪০ বছর। সে সময় ফর্ম ও ফিটনেস ধরে রাখা তার জন্য বড় চ্যালেঞ্জ হবে। তাই নির্বাচকেরা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তার ক্যারিয়ার নিয়ে।

সূত্র বলছে, গিলকে ওয়ানডে অধিনায়ক করার বিষয়টি এখন কেবল ঘোষণার অপেক্ষা। এরই মধ্যে তিনি টেস্টে নেতৃত্ব দিচ্ছেন এবং টি-টোয়েন্টিতে সহ-অধিনায়ক হিসেবে কাজ করছেন। ধারণা করা হচ্ছে, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সূর্যকুমার যাদবের পরিবর্তে তিনিই দলের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন