শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিরিজ জয়ের লড়াইয়ে আজ মাঠে বাংলাদেশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ১০:৩৮ এএম
বাংলাদেশ ক্রিকেট দল
expand
বাংলাদেশ ক্রিকেট দল

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ও নির্ধারণী খেলায় আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।

দুপুর ১টা ৩০ মিনিটে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি, যেখানে জয় মানে সিরিজ জেতা পরাজয় মানে হাতছাড়া।

সিরিজের প্রথম ম্যাচে ৭৪ রানের বড় ব্যবধানে জয় পায় মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ম্যাচে রুদ্ধশ্বাস সুপার ওভারে হেরে যায় টাইগাররা। তাই আজকের ম্যাচটি হয়ে উঠেছে সিরিজ নির্ধারণী ফাইনাল।

তবে ক্রিকেটপ্রেমীদের আলোচনায় এখন কেবলই মিরপুরের কালো মাটির পিচ। ধারণা করা হয়েছিল, ক্যারিবীয়দের বিপক্ষে স্পিন নির্ভর কৌশলেই সফল হবে স্বাগতিকরা। কিন্তু বাস্তবে উল্টো চিত্র দেখা যায় দ্বিতীয় ওয়ানডেতে।

ওই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো পুরো ৫০ ওভার স্পিন বোলার দিয়ে আক্রমণ সাজিয়ে জয় তুলে নেয় যা বাংলাদেশ দলের পরিকল্পনাকেই প্রশ্নবিদ্ধ করে তুলেছে।

সিরিজ জিততে হলে ব্যাটিং বিপর্যয় কাটিয়ে উঠতেই হবে টাইগারদের।

টানা সাত ওয়ানডেতে অলআউট হওয়ার বেদনাদায়ক পরিসংখ্যান এখন বড় উদ্বেগের কারণ। বিশেষ করে টপ অর্ডারে ধারাবাহিকতা না থাকায় দল চাপের মুখে পড়ছে বারবার। আজ তাই সাইফ হাসান, তাওহিদ হৃদয় ও অধিনায়ক মিরাজদের কাঁধেই ব্যাটিংয়ের মূল দায়িত্ব থাকবে।

স্পিন সহায়ক এই উইকেটে টস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকেরা। ব্যাটিং ইউনিট ঘুরে দাঁড়াতে পারলে মিরপুরে সিরিজ জয়ের হাসিই ফুটবে লাল-সবুজ শিবিরে -এমনটাই প্রত্যাশা বাংলাদেশের সমর্থকদের।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন