সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নারী এশিয়া কাপ

আবারও নাটক, নাকভির কাছ থেকে ট্রফি নেয়নি চ্যাম্পিয়ন ভারত

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ এএম
ছবি: সংগৃহীত
expand

আবারও এশিয়া কাপের ট্রফি নিয়ে নাটকের সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। গত বছর এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারানোর পর এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারত। এবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটাল ভারতের নারী দল।

ফাইনাল শেষ হওয়ার পর প্রায় এক ঘণ্টা অপেক্ষার পর শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। রানার্সআপ শ্রীলঙ্কার ক্রিকেটাররা নাকভির কাছ থেকেই পদক ও প্রাইজমানি নেন। কিন্তু ভারতীয় দলের কাউকে তখন মাঠে দেখা যায়নি। পরে জানা যায়, ট্রফি গ্রহণের অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় দলও। ফলে নারী এশিয়া কাপের ট্রফিও আপাতত দুবাইয়ে এসিসির কার্যালয়ে রাখা হবে বলে জানা গেছে।

মাঠের খেলায় অবশ্য কোনো সংশয় রাখেনি ভারত। গত আসরের ফাইনালে শ্রীলঙ্কার কাছে হারের পর এবার প্রতিশোধ নিয়েছে হারমানপ্রিত কৌরের দল। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিকদের ৭২ রানে হারিয়ে রেকর্ড অষ্টমবারের মতো নারী এশিয়া কাপের শিরোপা জিতেছে ভারত।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। শুরু থেকেই শ্রীলঙ্কার বোলারদের ওপর চড়াও হন শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধানা। উদ্বোধনী জুটিতেই আসে ১২৯ রান। ১২.৫ ওভার স্থায়ী সেই জুটিতে শেফালি ৩৯ বলে ৬৮ এবং মান্ধানা ৩৯ বলে করেন ৫৯ রান।

ওপেনারদের বিদায়ের পর ভারতের রান তোলার গতি কিছুটা কমলেও শেষ দিকে আবার গতি বাড়ে। অধিনায়ক হারমানপ্রিত কৌর করেন ১৪ রান, রিচা ঘোষের ব্যাট থেকে আসে ১৭। ভারতী ফুলমালি ২ ও গুনালান কামালিনি ১৫ রানে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৩ রান সংগ্রহ করে ভারত।

জবাবে ১৮৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে শ্রীলঙ্কা। ইনিংসের প্রথম ওভারেই ফিরে যান ইমেশ দুলানি। এরপর চামারি আতাপাত্তু ও ভিস্মি গুনারত্নে কিছুটা প্রতিরোধ গড়লেও কাঙ্ক্ষিত গতিতে রান তুলতে পারেননি।

দশম ওভারে একই ব্যবধানে আতাপাত্তু ও গুনারত্নের বিদায়ের পর ম্যাচ কার্যত ভারতের নিয়ন্ত্রণে চলে যায়। ৪ উইকেটে ১০০ রান থেকে হঠাৎ করেই ভেঙে পড়ে শ্রীলঙ্কার ব্যাটিং। শেষ পর্যন্ত ১৯.৬ ওভারে মাত্র ১১১ রানেই অলআউট হয় তারা।

ভারতের বোলারদের মধ্যে চার উইকেট নেন শ্রী চরণি। দীপ্তি শর্মা শিকার করেন তিনটি উইকেট।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank