সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীলঙ্কাকে উড়িয়ে নারী এশিয়া কাপের শিরোপা পুনরুদ্ধার ভারতের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ এএম
ছবি: সংগৃহীত
expand

গত আসরের ফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়া কাপের শিরোপা হাতছাড়া হয়েছিল ভারতের। দুই বছর পর সেই হারের জবাব দিল হারমানপ্রিত কৌরের দল। শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধানার ব্যাটিং তাণ্ডবের পর বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে নারী এশিয়া কাপের শিরোপা পুনরুদ্ধার করেছে ভারত।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৮৩ রান করে ভারত। দলের হয়ে ঝড়ো ব্যাটিং করেন শেফালি ভার্মা। ৩৯ বলে ৬৮ রানের ইনিংস খেলেন তিনি। তার ব্যাটে ছিল এশিয়া কাপের দ্রুততম ফিফটির রেকর্ডও। মাত্র ২৪ বলে অর্ধশতক পূর্ণ করেন শেফালি। স্মৃতি মান্ধানা করেন ৩৯ বলে ৫৯ রান। উদ্বোধনী জুটিতে দুজন মিলে গড়েন ১২৯ রান।

১৮৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে শ্রীলঙ্কা। ভারতের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে চামারি আতাপাত্তুর দল। শেষ পর্যন্ত ২০ ওভারে ১১১ রানেই অলআউট হিয়ে যায় শ্রীলঙ্কার। ভারতের হয়ে সেরা বোলিং করেন শ্রী চরানি। ২০ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন তিনি। দীপ্তি শর্মাও ৩ উইকেট নিয়ে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

এ জয়ের মধ্য দিয়ে নারী এশিয়া কাপে নিজেদের অষ্টম শিরোপা জিতল ভারত। ২০২৪ সালের ফাইনালে ভারতকে ৮ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা। এবার সেই মহাদেশীয় শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করল হারমানপ্রিতের দল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank