

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ইতিহাস গড়লেন ভারতের তারকা ওপেনার স্মৃতি মান্ধানা। নারী আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে সাবেক ভারতীয় অধিনায়ক মিতালি রাজকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েছেন এই বাঁহাতি ব্যাটার। খবর এনডিটিভির।
নারী এশিয়া কাপের ম্যাচে হংকংয়ের বিপক্ষে ইনিংসের ১৮তম ওভারে রুচিথা ভেঙ্কটেশের বলে বিশাল ছক্কা হাঁকিয়ে ১১৩ রানে পৌঁছান মান্ধানা। এই ছক্কার মাধ্যমেই তিনি মিথালি রাজকে টপকে নারী আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক হন। একই ওভারে তিনটি ছক্কা হাঁকিয়ে টি-টোয়েন্টি আন্তর্জাতিকেও নিজের আগের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের রেকর্ড ভেঙে দেন তিনি।
শেষ পর্যন্ত ৬৪ বলে ১৪ চার ও ৭ ছক্কায় ১২৪ রান করে আউট হন মান্ধানা। তার এই ইনিংস নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। এর আগে এই রেকর্ড ছিল শ্রীলঙ্কার চামারি আতাপাত্তুর (১১৯*) রানের দখলে।
এদিন আরও দুটি মাইলফলক স্পর্শ করেন মান্ধানা। তিনি প্রথম ভারতীয় নারী ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে দুটি সেঞ্চুরি করার কীর্তি গড়েছেন। পাশাপাশি নারী আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর সেঞ্চুরির সংখ্যা দাঁড়িয়েছে ১৮-তে—যা এখন সর্বোচ্চ।


