

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ দীর্ঘ চার ম্যাচ পর ওয়ানডেতে জয় উদযাপন করলেও এবার সামনে প্রায় সাড়ে তিন বছর পর সুযোগ, ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ নিশ্চিত করার।
মঙ্গলবার (২১ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে নামছে টাইগাররা। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা শান্ত-মিরাজরা সিরিজ নিশ্চিত করতে মরিয়া, অন্যদিকে ক্যারিবীয়রা প্রতিশোধ নিতে মাঠে।
২০২২ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ আশা প্রকাশ করেছেন ঘরের মাঠেও সেই সাফল্য পুনরায় ঘটবে। তিনি বলেন, “আমরা ৩-০’তে সিরিজ জিতব। ক্রিকেটারদের যথেষ্ট মেধা আছে, শুধু নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে। আন্তর্জাতিক ক্রিকেটে আত্মবিশ্বাসই মূল চাবিকাঠি।
প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ মাত্র ১৩৩ রানে অলআউট হয়। ব্র্যান্ডন কিং ছাড়া কেউ উইকেটে টিকতে পারেনি। যদিও মিরপুরের উইকেটকে দায়ী করা হচ্ছে, ক্যারিবীয় ক্রিকেটারদের পক্ষ থেকে কোনও অভিযোগ ওঠেনি।
দ্বিতীয় ওয়ানডের সম্ভাব্য একাদশে দুই পরিবর্তন আসতে পারে। নাসুম আহমেদের অন্তর্ভুক্তিতে প্রথম ম্যাচে অভিষেক হওয়া তানভীর ইসলাম বাদ পড়তে পারেন। এছাড়া ওয়ার্কলোড ব্যবস্থাপনার কারণে পেসার তাসকিন আহমেদ বিশ্রামে থাকতে পারেন, তার জায়গায় সুযোগ পেতে পারেন তানজিম হাসান সাকিব।
ওয়েস্ট ইন্ডিজও দুই নতুন ক্রিকেটার স্কোয়াডে অন্তর্ভুক্তির কারণে পরিবর্তন আনতে পারে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাজমুল হোসেন, সাইফ হাসান, নুরুল হাসান, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, মাহিদুল ইসলাম অঙ্কন, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ
মন্তব্য করুন
