

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মাত্র ৯ রান দরকার, হাতে ৪ উইকেট, উইকেটে অধিনায়ক নিগার সুলতানা ও রাবেয়া খান—সব হিসাবেই জয় বাংলাদেশের হাতের নাগালে। কিন্তু ক্রিকেটের সবচেয়ে বড় অনিশ্চয়তার নামই তো শেষ ওভার! আর সেই নাটকীয় মুহূর্তেই জ্বলে উঠলেন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু।
নাভি মুম্বাইয়ের ড. ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমিতে অনুষ্ঠিত নারী বিশ্বকাপের শ্বাসরুদ্ধকর এই ম্যাচে শেষ ওভারে বল হাতে নিয়ে চামারি একাই বদলে দিলেন চিত্র। টানা চার উইকেট তুলে নিয়ে তিনি কার্যত ছিনিয়ে নেন বাংলাদেশের জয়ের সম্ভাবনা।
বাংলাদেশ নারীদের লক্ষ্য ছিল ২০২ রান। ব্যাট হাতে দারুণ লড়াই করেও দল থেমে যায় ১৯৫ রানে, ৯ উইকেটে। মাত্র ৭ রানে জয় পায় শ্রীলঙ্কা নারী দল।
এমন ম্যাচে পরাজয় ভীষণ হতাশাজনক হলেও লড়াই করে হারের মধ্যেও বাংলাদেশের প্রাপ্তি কম নয়। তবে শেষ ওভারে আতাপাত্তুর দুর্দান্ত বোলিং যেন মনে করিয়ে দেয়—ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত ক্রিকেটে কিছুই নিশ্চিত নয়।
এর আগে নতুন বলে বরাবরই ভয়ঙ্কর মারুফা। চলতি বিশ্বকাপে সেটার প্রমাণ দিয়েছেন তিনি। আজও ইনিংসের প্রথম বলেই দলকে ব্রেকথ্রু এনে দেন এই পেসার। তার গতি আর সুইয়ে পরাস্ত হয়ে লেগ বিফোরের ফাঁদে পড়েন ভিষমি গুনারত্নে।
শুরুর সেই ধাক্কা সামাল দিয়েছেন আতাপাত্তু ও পেরেরা। দুজনে মিলে দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেন ৭২ রান। ৪৩ বলে ৪৬ রানের ইনিংস খেলে দলকে শক্ত ভিত গড়ে দেন লঙ্কান অধিনায়ক।
সেই ভিতে দাঁড়িয়ে দারুণ ব্যাটিং করেছেন পেরেরা। তবে এক প্রান্ত আগলে রেখে এই ব্যাটার ৮৫ রান করলেও আরেক প্রান্তে কেউই যোগ্য সঙ্গ দিতে পারেননি। পেরেরা আউট হওয়ার পর ধস নামে তাদের ব্যাটিং অর্ডারে। তাতে কোনোরকমে দুইশ ছুঁয়ে অলআউট হয় দল।
বাংলাদেশের হয়ে ২৭ রানে ৩ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার স্বর্ণা। এ ছাড়া ৩৯ রানের খরচায় ২ উইকেট পেয়েছেন রাবেয়া খান।
মন্তব্য করুন
