

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) থেকে পদত্যাগ করেছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে নির্বাচিত হওয়ায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
রোববার (১৯ অক্টোবর) কোয়াবের সভাপতির কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
পদত্যাগপত্রে খালেদ মাসুদ লিখেছেন, কোয়াবের নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করা তার জন্য সম্মান ও গর্বের বিষয় ছিল।
তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পরিচালক নির্বাচিত হওয়ায় উভয় সংস্থার স্বচ্ছতা ও অখণ্ডতা বজায় রাখার জন্য কোয়াবের দায়িত্ব ছাড়াই উপযুক্ত মনে করছেন তিনি।
তাই অবিলম্বে কোয়াবের নির্বাহী সদস্য পদ থেকে পদত্যাগ করছেন।
কোয়াবের নির্বাচনে পাইলট বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজদের সঙ্গে।
এরপর গত ৬ অক্টোবর বিসিবি পরিচালনা পর্ষদের ‘সি’ ক্যাটাগরির সদস্য হিসেবে নির্বাচিত হন তিনি। মূলত উভয় সংস্থার স্বচ্ছতা নিশ্চিত করতে এই পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্তব্য করুন