

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আফগানিস্তানের সাম্প্রতিক সীমান্ত হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদি। তিনি এ ঘটনাকে আখ্যা দিয়েছেন ‘স্পষ্ট আগ্রাসন’ হিসেবে এবং আফগানিস্তানকে ভ্রাতৃত্বের সম্পর্ক ভুলে না যাওয়ার আহ্বান জানিয়েছেন।
শনিবার (১৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) দেওয়া এক বিবৃতিতে আফ্রিদি বলেন, পাকিস্তান সবসময় আফগান ভাইদের পাশে থেকেছে, তাদের কষ্টকে নিজের কষ্ট মনে করেছে। পাকিস্তান সীমান্ত খুলে দিয়েছিল, আশ্রয় দিয়েছিল ৪০ লাখেরও বেশি শরণার্থীকে।
তিনি আরও জানান, আমিও ব্যক্তিগতভাবে প্রায় ৩৫০টি আফগান পরিবারের পাশে থাকার চেষ্টা করি, যতটা সম্ভব সাহায্য করি।
তবে আফ্রিদি দুঃখ প্রকাশ করে বলেন, এত বছরের সহযোগিতা ও বন্ধুত্বের পরও আফগানিস্তান এখন পাকিস্তানের সীমান্তে প্রকাশ্য হামলা চালাচ্ছে।
তার ভাষায়, খুব কষ্টের সঙ্গে বলতে হচ্ছে, আফগানিস্তান আজ সব উপকার ভুলে সীমান্তে আগ্রাসন চালাচ্ছে। আমাদের সেনারা তার যথাযথ জবাব দিয়েছে। আফগানিস্তানের ভাবা উচিত, পাকিস্তান একটি ভাইপ্রতিম ইসলামি দেশ। কোনো বিদেশি শক্তির প্রভাবে যেন তারা পাকিস্তানবিরোধী শক্তির হাতিয়ার না হয়।
আফ্রিদি আরও বলেন, দুই দেশের মধ্যে ঐতিহাসিক বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের সম্পর্ক আছে, সেটি ভুলে গেলে উভয়ের জন্যই তা ক্ষতিকর হবে।
এর আগে, শনিবার পাকিস্তান সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরও আফগান তালেবান সরকারকে সতর্ক করে বলেন, পাকিস্তানে সন্ত্রাস চালানো তাদের প্রক্সি গোষ্ঠীগুলোর ওপর নিয়ন্ত্রণ আনতে হবে। তিনি এ কথা বলেন পাকিস্তান মিলিটারি একাডেমি (পিএমএ) কাকুলে অনুষ্ঠিত ১৫২তম লং কোর্সের পাসিং আউট প্যারেডে, যেখানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং মেধাবী ক্যাডেটদের পুরস্কৃত করেন।
মন্তব্য করুন
