

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মিরপুরের উইকেট নিয়ে দীর্ঘদিনের সমালোচনার পর নতুন ইংলিশ কিউরেটর টনি হেমিং দায়িত্ব পেলেও বদলায়নি উইকেটের চরিত্র। বরং আগের মতোই স্পিন সহায়ক ট্র্যাকে আবারও ভোগান্তিতে পড়লেন ব্যাটাররা। শুক্রবার ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ২০৭ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ।
ইনিংসের শুরুতেই ধস নামে টাইগার শিবিরে। দ্বিতীয় ওভারে এলবিডব্লিউ হয়ে ফেরেন সাইফ হাসান, পরের ওভারে কভার পয়েন্টে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন সৌম্য সরকার। দলীয় স্কোর তখন মাত্র ৮। এরপর শান্ত ও হৃদয় মিলে ৭১ রানের জুটি গড়লেও থিতু হয়ে ৩২ রান করে শান্ত ফিরে যান। ইনিংসের ভার কাঁধে নেন তাওহিদ হৃদয়। ধীরগতিতে খেললেও গুরুত্বপূর্ণ সময়ে দলের হাল ধরেন তিনি। ৮৭ বলে পূর্ণ করেন নিজের ফিফটি, শেষ পর্যন্ত ৯০ বলে করেন ৫১ রান।
হৃদয়ের পর দায়িত্ব নেন অভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কন। ৭৬ বলে ৪৬ রানের ইনিংসে তিনি দলকে দুইশর কাছাকাছি নিয়ে যান। শেষদিকে ঝড় তোলেন রিশাদ হোসেন। মাত্র ১৩ বলে ২৬ রানের ঝড়ো ইনিংসে এক চার ও দুটি ছক্কা হাঁকিয়ে দলকে ২০০ পার করান এই লেগ স্পিনিং অলরাউন্ডার।
মিরপুরের স্পিন-সহায়ক উইকেট এই ম্যাচেও বড় প্রভাব ফেলেছে। ক্যারিবিয়ান স্পিনারদের টার্ন সামলাতে হিমশিম খেয়েছেন বাংলাদেশের ব্যাটাররা। নতুন কিউরেটরের উইকেটও যে চেনা রূপেই থাকছে, আজকের ম্যাচ তা স্পষ্ট করে দিয়েছে।
বাংলাদেশ একাদশ
সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), মাহিদুল ইসলাম আঙ্কন, নুরুল হাসান (উইকেটরক্ষক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ
ব্রেন্ডন কিং, আলিক অথানাজে, কয়াসি কার্টি, শাই হোপ (ক্যাপ্টেন ও উইকেটরক্ষক), শেরফানে রাদারফোর্ড, জাস্টিন গ্রিভস, রস্টোন চেস, রোমারিও শেফার্ড, গুদাকেশ মোতি, খ্যারি পিয়ের, জাইডেন সিলস।
মন্তব্য করুন
