

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সাম্প্রতিক ওয়ানডে ক্রিকেটে টানা ব্যর্থতার ঘূর্ণিপাকে থাকা বাংলাদেশ আবারও কঠিন পরীক্ষায়। গত ১২ ম্যাচে ১১টিতে হারের পর এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজ দিয়ে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নেমেছে টাইগাররা।
শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান ক্যারিবীয় অধিনায়ক শাই হোপ। তবে শুরুটা মোটেও শুভ হয়নি লাল-সবুজ শিবিরের।
ওপেনিং জুটিতে মাঠে নামেন সাইফ হাসান ও সৌম্য সরকার। কিন্তু দুজনের মিলিত সংগ্রহ দাঁড়ায় মাত্র ৮ রানে। ইনিংসের দ্বিতীয় ওভারের পঞ্চম বলে রোমারিও শেফার্ডের বলে ক্যাচ তুলে ফেরেন সাইফ। ৬ বল খেলে তিনি করেন মাত্র ৩ রান।
এরপরই আসে দ্বিতীয় ধাক্কা। পরের ওভারের প্রথম বলেই সৌম্য সরকারও বিদায় নেন। এক চারে ৪ রান করা এই ব্যাটার ক্যাচ তুলে ফেরেন সাজঘরে।
দুই ওপেনারের বিদায়ের পর দলের হাল ধরার চেষ্টা করছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও তৌহিদ হৃদয়।
এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৮ ওভারে ২ উইকেটে ৬১ রান।
বাংলাদেশ একাদশ
সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ
শাই হোপ (অধিনায়ক), অলিক আথানেজ, কেসি কার্টি, রোস্টন চেইস, জাস্টিন গ্রেভস, ব্র্যান্ডন কিং, গুডাকেশ মোতি, খ্যারি পিয়ের, শেরফান রাদারফোর্ড, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড।
মন্তব্য করুন
