শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, অঙ্কনের অভিষেক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ০১:২৬ পিএম
ব্যাটিংয়ে বাংলাদেশ
expand
ব্যাটিংয়ে বাংলাদেশ

আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে ধারাবাহিক ব্যর্থতার পর আবারও ওয়ানডে মঞ্চে নামছে বাংলাদেশ।

এবারের সিরিজেও লক্ষ্য সেই প্রিয় ফরম্যাটে ফিরে পাওয়া আত্মবিশ্বাস ও জয়ের ধারা।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের যোগ্যতা অর্জনের সমীকরণকে মাথায় রেখে মাঠে নামছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দল। তবে শুরুতেই ভাগ্য সহায় হয়নি টাইগারদের।

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ।

ম্যাচটি শুরু হয়েছে শনিবার (১৮ অক্টোবর) দুপুর দেড়টায়।

এই ম্যাচে দলে পরিবর্তন এনেছে টিম বাংলাদেশ। প্রথমবারের মতো ওয়ানডে দলে জায়গা পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন, অন্যদিকে জাকের আলী অনুপস্থিত রয়েছেন একাদশে।

বাংলাদেশের একাদশ

সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন