শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

এখন থেকে ছেলেদের সমান ভাতা পাবেন নারী ক্রিকেটাররাও

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ১১:৫৩ পিএম
expand
এখন থেকে ছেলেদের সমান ভাতা পাবেন নারী ক্রিকেটাররাও

বাংলাদেশের নারী ক্রিকেটারদের জন্য আর্থিক বৈষম্য দূর করতে বড় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এখন থেকে পুরুষ ক্রিকেটারদের মতোই দৈনিক ভাতা ও ট্যুর ফি পাবেন নারী ক্রিকেটাররাও।

বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক নিশ্চিত করেছেন, নতুন সিদ্ধান্ত অনুযায়ী নারী ও পুরুষ উভয় দলের খেলোয়াড়রা বিদেশ সফরে সমান ১১৫ ডলার (ভাতা ৭৫ ডলার + ট্যুর ফি ৪০ ডলার) করে পাবেন। এতদিন নারী ক্রিকেটারদের দেওয়া হতো মাত্র ৭৫ ডলার।

বিসিবির নারী বিভাগ জানিয়েছে, বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাবেক সহ-সভাপতি নাজমুল আবেদীন ফাহিমের নেতৃত্বে অনুষ্ঠিত সর্বশেষ বোর্ড সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এর আগে নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি গণমাধ্যমে জানিয়েছিলেন, নারী ক্রিকেটাররা সুযোগ-সুবিধার ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন। নতুন এই সিদ্ধান্তকে নারী ক্রিকেটের অগ্রগতির জন্য ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এ ব্যাপারে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার (১৫ অক্টোবর) নিজের ভেরিফায়েড পেজে তিনি লেখেন, বিগত বছরগুলোতে বাংলাদেশ নারী ক্রিকেট দলের একাধিক সাফল্য থাকলেও, বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল নারী ক্রিকেটাররা। ধীরে ধীরে এই ধারায় পরিবর্তন আসছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন