

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্বজুড়ে বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন মুস্তাফিজুর রহমান। চলতি বছর মাঠে গড়াচ্ছে কানাডা সুপার সিক্সটি লিগের দ্বিতীয় আসর। টি-টেন ফরম্যাটের এই টুর্নামেন্টে এবার মাঠ মাতাবেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। তাকে দলে ভিড়িয়েছে ভ্যানকুবার অ্যাংকরস।
মুস্তাফিজ ছাড়াও এই দলে আছেন ইংলিশ তারকা মঈন আলি, ক্রিস জর্ডান, নেপালের দীপেন্দ্র সিং আইরের মতো ক্রিকেটাররা। দলটির প্রধান কোচের দায়িত্বে থাকবেন মিকি আর্থার। টুর্নামেন্টে আরো খেলবেন টম কারান, ইমাদ ওয়াসিম, কলিন মুনরো, আন্দ্রে রাসেল, নিকোলাস পুরান, ক্রিস লিন, সিকান্দার রাজারা।
আগামী ২৯ সেপ্টেম্বর শুরু হবে এই টুর্নামেন্ট। যা চলবে ৪ অক্টোবর পর্যন্ত। এই টুর্নামেন্টের প্রথম আসরে খেলেছিলেন সাকিব আল হাসান।
ভ্যানকুবার অ্যাংকরস স্কোয়াড
দীপেন্দ্র সিং আইরে, আখিল কুমার, ম্যাক্স চু, ক্রিস জর্ডান, মুস্তাফিজুর রহমান, শের আলি, আদবিত ঢাবে, ম্যাথু স্পুরস, শুবম হান্ডা, গুরনেক জোহাল, আনেরিন ডোনাল্ড, টম মুরস, বেন স্যান্ডারসন, মঈন আলি।