শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, কারা আছেন একাদশে?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ০৬:১৮ পিএম
expand
টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, কারা আছেন একাদশে?

আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুটি ওয়ানডেতে হেরে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। এখন মেহেদী হাসান মিরাজদের লক্ষ্য সিরিজে হোয়াইটওয়াশ এড়ানো। তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস হেরে শুরুতে ফিল্ডিংয়ে নামছে বাংলাদেশ।

সংযুক্ত আরব আমিরাতের জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে টি-স্পোর্টস ও নাগরিক টিভি।

প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের কাছে ৫ উইকেটে হারে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ৮১ রানে পরাজিত হয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হারায় টাইগাররা। অথচ ওয়ানডে সিরিজে নামার আগে আত্মবিশ্বাসে ভরপুর ছিল দলটি, কারণ এর আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ।

মূলত ব্যাটারদের ব্যর্থতাই ওয়ানডে সিরিজ হারার প্রধান কারণ হিসেবে দেখা যাচ্ছে। সিরিজের শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়াতে ব্যাটারদের কাছ থেকে বড় ইনিংস আশা করছেন অধিনায়ক মিরাজ। তিনি বলেন, “এখনও একটি ম্যাচ বাকি আছে। আমাদের ঘুরে দাঁড়াতে হবে। ব্যাটারদের আরও উন্নতি করতে হবে এবং দায়িত্ব নিয়ে খেলতে হবে।”

ওয়ানডে ইতিহাসে এখন পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে ২১ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এর মধ্যে ১১টিতে জয় পেয়েছে বাংলাদেশ এবং ১০টিতে জিতেছে আফগানিস্তান। সিরিজের শেষ ম্যাচটি জিততে পারলে শুধু হোয়াইটওয়াশই নয়, ওয়ানডেতে জয়সংখ্যায় বাংলাদেশকে ধরবে আফগানরা।

বাংলাদেশ একাদশে চার পরিবর্তন: মোহাম্মদ নাঈম, সাইফ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান (উইকেটরক্ষক), শামীম হোসেন, রিশাদ হোসেন, নাহিদ রানা, তানভীর ইসলাম, হাসান মাহমুদ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন