বৃহস্পতিবার
০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০১:২৭ পিএম আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৩:১৯ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। হারারের স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হতে যাচ্ছে।

আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য সিরিজে টিকে থাকার বা বাঁচা-মরার লড়াই। সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের কাছে ২৫ রানে হেরে ব্যাকফুটে রয়েছে মিরাজের দল। ফলে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা বাংলাদেশের সামনে আজ জয়ের কোনো বিকল্প নেই।

আজকের ম্যাচে বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন আনা হয়েছে। প্রথম ওয়ানডের একাদশে থাকা মুস্তাফিজুর রহমানকে আজ রাখা হয়নি। তার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন শরিফুল ইসলাম। এছাড়া তাসকিন আহমেদ ও নাহিদ রানাকে নিয়ে বাংলাদেশের পেস আক্রমণ সাজানো হয়েছে। স্পিন আক্রমণে রিশাদ হোসেনের সাথে থাকছেন অধিনায়ক মিরাজ ও মোসাদ্দেক হোসেন।

টস জিতে ফিল্ডিং নেওয়ার বিষয়ে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানান, হারারের উইকেটের ফায়দা নিয়ে শুরুর ১০ ওভারের বোলিং কন্ডিশন কাজে লাগিয়ে জিম্বাবুয়েকে দ্রুত চেপে ধরাই তাদের মূল লক্ষ্য।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

জিম্বাবুয়ে একাদশ: বেন কারান, ব্রায়ান বেনেট, ইনোসেন্ট কাইয়া, ক্রেইগ আরভিন, সিকান্দার রাজা, ওয়েসলি মাধেভেরে, ক্লাইভ মাদান্দে (উইকেটরক্ষক), ব্র্যাড ইভান্স, নিউম্যান নিয়ামহুরি, রিচার্ড এনগারাভা (অধিনায়ক) ও ব্লেসিং মুজারাবানি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Morocco
Scheduled
10 Jul, 02:00 AM
VS
World Cup