বৃহস্পতিবার
০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মার্তিনেজকে বিদায় দিল এফপিএফ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০৩:১৯ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল। বুধবার (৮ জুলাই) আনুষ্ঠানিকভাবে তার বিদায়ের ঘোষণা দিয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)।

এক বিবৃতিতে এফপিএফ জানিয়েছে, গত সাড়ে তিন বছরে মার্তিনেজ ও তার কোচিং স্টাফের পেশাদারিত্ব, নিষ্ঠা এবং পর্তুগিজ ফুটবলের প্রতি অবদানের জন্য তারা কৃতজ্ঞ। তাদের অধীনেই ২০২৫ সালে উয়েফা নেশন্স লিগের শিরোপা জিতেছিল পর্তুগাল।

২০২৩ সালের জানুয়ারিতে ফার্নান্দো সান্তোসের উত্তরসূরি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন মার্তিনেজ। দেশের অন্যতম প্রতিভাবান প্রজন্মকে নিয়ে বিশ্বকাপে বড় কিছু করার স্বপ্ন ছিল তার।

তবে সেই স্বপ্ন পূরণ হয়নি। ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে স্পেনের কাছে হেরে বিদায় নিতে হয় পর্তুগালকে। চুক্তির শর্ত অনুযায়ী, বিশ্বকাপে পর্তুগালের শেষ ম্যাচের দুই দিন পরই মার্তিনেজের দায়িত্ব শেষ হওয়ার কথা ছিল। সেই অনুযায়ী বুধবার আনুষ্ঠানিকভাবে তার অধ্যায়ের সমাপ্তি ঘোষণা করা হয়।

এদিকে নতুন প্রধান কোচ খোঁজার কাজও শুরু করে দিয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, পরবর্তী কোচ হিসেবে জর্জ জেসুসের নামই এখন সবচেয়ে বেশি আলোচনায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Morocco
Scheduled
10 Jul, 02:00 AM
VS
World Cup