বৃহস্পতিবার
০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে: আইনমন্ত্রী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০১:১৮ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়েও এ নির্দেশনা দেওয়া হয়েছে। জাতীয় সংসদের সামনের অধিবেশনে বিল আনা হবে।

বৃহস্পতিবার (০৯ জুলাই) সকালে সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আপিল বিভাগের রায়ে জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। রায়ের পূর্ণাঙ্গ কপি পেলে সে আলোকে সরকার সংবিধান সংশোধনের লক্ষে একটি বিশেষ কমিটি গঠন করবে। এক্ষেত্রে জুলাই সনদসহ জনমানুষের আকাঙ্খাকে সমুন্নত রাখবে সরকার। এটি সরকারের প্রতিশ্রুতি বলেও জানান তিনি। এর আগে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ বেশকিছু বিষয় পরিবর্তন করে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও গণভোটের অধিকার ফিরলো বলে জানিয়েছেন আইনজীবীরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Morocco
Scheduled
10 Jul, 02:00 AM
VS
World Cup