শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

শেষ ওভারে হার বাংলাদেশের, কঠিন হলো সেমির পথ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ১১:৫১ পিএম আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ১১:৫৬ পিএম
শেষ ওভারে হার বাংলাদেশর
expand
শেষ ওভারে হার বাংলাদেশর

শেষ ওভারে নাটকীয় লড়াইয়ের পর দক্ষিণ আফ্রিকার কাছে ৩ উইকেটে হেরে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

জয়ের জন্য শেষ ওভারে প্রোটিয়াদের প্রয়োজন ছিল ৮ রান। বল হাতে ছিলেন নাহিদা আক্তার। প্রথম বলেই চার মারেন ডে ক্লার্ক, তৃতীয় বলেই ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করে দেন তিনি। ফলে সেমিফাইনালে যাওয়ার সমীকরণ এখন কঠিন হয়ে গেল টাইগ্রেসদের জন্য।

টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩২ রান তোলে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত অর্ধশতক করেন স্বর্ণা। ইনিংসের শুরুতে ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিক ও ফারজানা হক সাবধানী সূচনা এনে দেন। ৫২ বলে ২৫ রান করে ঝিলিক ফিরলেও ফারজানা করেন ৭৬ বলে ৩০ রান।

তিনে নেমে দুর্দান্ত ব্যাটিং করেন শারমিন আক্তার। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সঙ্গে জুটিতে যোগ করেন ৭৭ রান। জ্যোতি ৪২ বলে ৩২ রান করে আউট হলেও শারমিন ৭৪ বলে ফিফটি পূর্ণ করেন।

পাঁচ নম্বরে নামা স্বর্ণা ৩৪ বলে অর্ধশতক তুলে নেন, যা বাংলাদেশের নারী ওয়ানডে ইতিহাসে দ্রুততম ফিফটি। শেষদিকে রিতু মণির ৮ বলে অপরাজিত ১৯ রানে লড়াকু সংগ্রহ দাঁড়ায় ২৩২।

২৩৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারের প্রথম বলেই সাফল্য পান নাহিদা আক্তার। তার বলেই তাজমিন ব্রিটস ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন। এরপর লরা উলভার্টের (৩১) রানআউটের পর দ্রুত আরও তিন উইকেট হারিয়ে চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা।

৭৮ রানে ৫ উইকেট তুলে নিয়েও ম্যাচে আধিপত্য টিকিয়ে রাখতে পারেনি বাংলাদেশ। ষষ্ঠ উইকেটে মারিয়ানা কাপ (৫৬) ও চার্লি ট্রায়ন (৬২) মিলে ৮৫ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ে ফেরান। শেষদিকে ডে ক্লার্ক ২৯ বলে অপরাজিত ৩৭ রান করে ৩ বল হাতে রেখে প্রোটিয়াদের জয় নিশ্চিত করেন।

বাংলাদেশের এই হারে গ্রুপ পর্বে সেমিফাইনাল আশা এখন বেশ কঠিন। তবু টাইগ্রেসদের সামনে পরবর্তী ম্যাচগুলোতে জয়ের বিকল্প নেই।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন