রবিবার
০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার, একাদশে মোসাদ্দেক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৬, ১০:৪৯ এএম
সংগৃহীত
expand
সংগৃহীত

বাংলাদেশ ও সফরকারী অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু হয়েছে। সিরিজের প্রথম ম্যাচে টস ভাগ্য এসেছে সফরকারী অস্ট্রেলিয়ার পক্ষে।

'হোম অব ক্রিকেট' খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত জানিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক জশ ইংলিস।

বাংলাদেশ একাদশ

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, তানভীর ইসলাম।

অস্ট্রেলিয়া একাদশ

ম্যাথু শর্ট, কুপার কনোলি, জশ ইংলিস (অধিনায়ক), মার্নাস লাবুশেন, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, ম্যাট রেনশো, লিয়াম স্কট, জাভিয়ার বার্টলেট, নাথান এলিস ও অ্যাডাম জাম্পা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন