শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ০৯:৫৬ এএম
আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।
expand
আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।

দীর্ঘদিন পর ওয়ানডে ফরম্যাটে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। আফগানিস্তানের সঙ্গে তিন ম্যাচের সিরিজ শুরু হচ্ছে আজ (৮ অক্টোবর) আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায়। ২০২৭ বিশ্বকাপের জন্য র‌্যাঙ্কিং উন্নত করার লক্ষ্য নিয়ে টাইগাররা মাঠে নামছে।

ওয়ানডেতে প্রথমবারের মতো ডাক পেয়েছেন সাইফ হাসান। ওপেনিংয়ে তিনি তানজিদ হাসান তামিমের সঙ্গে জুটি বাঁধবেন। উইকেট-কিপার হিসেবে নুরুল হাসান সোহানকে এগিয়ে রাখা হয়েছে। যদি ফিট থাকেন, তবে একাদশে থাকতে পারেন তাওহীদ হৃদয়। ৭ নম্বরে সম্ভাব্য খেলোয়াড় শামীম হোসেন পাটোয়ারী।

বোলিং ইউনিটে তিনজন পেসারের সঙ্গে একজন স্পিনারের সম্ভাব্য খেলা প্রায় নিশ্চিত। পেসে থাকবেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান এবং তানজিম হাসান সাকিব। স্পিনে একটি জায়গা দখল করতে পারেন তানভীর ইসলাম বা রিশাদ হোসেন।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধি.), শামীম হোসেন, জাকের আলী, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তানের সম্ভাব্য একাদশ

রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতাল, রহমত শাহ, হাসমতউল্লাহ শহিদি (অধি.), ডারউশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, নানগেয়েলিয়া খারোত ও বশির আহমাদ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন