

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে আজ বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬টায় মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের এটি প্রথম লড়াই।
সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে জয় পেয়ে আত্মবিশ্বাসে উজ্জীবিত টিম বাংলাদেশ এবার নতুন চ্যালেঞ্জে নামছে পঞ্চাশ ওভারের ফরম্যাটে।
দুই দলের ওয়ানডে পরিসংখ্যানে বাংলাদেশ সামান্য এগিয়ে। এতদিনে ১৯টি ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল—বাংলাদেশ জিতেছে ১১ বার, আফগানিস্তান ৮ বার। সাম্প্রতিক পাঁচ দেখায় বাংলাদেশ ৩-২ ব্যবধানে এগিয়ে আছে, তবে ব্যবধান এতই ক্ষীণ যে, একটি জয়েই পাল্টে যেতে পারে পুরো চিত্র।
সাম্প্রতিক টি-টোয়েন্টি সিরিজের সাফল্য যেমন আত্মবিশ্বাস যোগাচ্ছে মেহেদী হাসান মিরাজদের, তেমনি নতুন দায়িত্বও আনছে বড় প্রত্যাশা। ওয়ানডে দলের নেতৃত্বে মিরাজের জন্য এ সিরিজ যেন এক কঠিন পরীক্ষা। টি-টোয়েন্টিতে সুযোগ না পেলেও, দীর্ঘ মেয়াদে দলের পরিকল্পনায় তিনিই এখন মূল ভরসা।
বিশেষ করে ২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে তরুণ-অভিজ্ঞদের মিশেলে সাজানো এই দলটি ভবিষ্যতের জন্য প্রস্তুত হচ্ছে। বিসিবির লক্ষ্য—এখন থেকেই দলটিকে ধাপে ধাপে গড়ে তোলা।
তবে কাগজে-কলমে হিসাবের বাইরেও সিরিজটি অনেকটাই মানসিক লড়াইয়ের।
বাংলাদেশ চায় সাম্প্রতিক দাপুটে পারফরম্যান্সের ধারা ধরে রাখতে, আর আফগানিস্তান চাইবে ব্যর্থতার বৃত্ত ভেঙে নিজেদের মর্যাদা পুনরুদ্ধার করতে। প্রথম ম্যাচের ফলাফলই নির্ধারণ করতে পারে পুরো সিরিজের গতি।
এই লড়াই তাই শুধু রান-উইকেটের নয়, বরং গর্ব, প্রতিশোধ আর মনস্তাত্ত্বিক প্রাধান্যেরও। মরুর উষ্ণতা ছাপিয়ে দু’দলের চোখ এখন এক জায়গায়—জয়ের সূচনা।
দীর্ঘ বিরতির পর, পুরোনো প্রতিদ্বন্দ্বিতার নতুন অধ্যায় লিখতে প্রস্তুত দু’দলই। আবুধাবির গরমে আজ উঠবে নতুন আগুন, আর সেই আগুনে ঝলসে উঠবে বাংলাদেশের লাল-সবুজ রঙের লড়াই।
মন্তব্য করুন
